ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর সুযোগ নেই: ইশরাক হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার

ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বংশালের আলু বাজারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আন্দোলনই আজকের রাজনৈতিক সংগ্রামের মূল অনুপ্রেরণা। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, ‘আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।’

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, ‘আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই—জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে? যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা কি জাহান্নামবাসী হবে?’

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। বর্তমানে নতুন করে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

ইশরাক হোসেন আরও বলেন, ‘বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। জনগণের দাবি আদায় ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ঢাকা–৬ আসনের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট রয়েছে। পাশাপাশি নিরাপত্তার অভাবও প্রকট। ‘ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে।’

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড  বিএনপির  সভাপতি  মো নাজিম, বংশাল থানা যুগ্ম আহবায়ক মো মামুনসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর সুযোগ নেই: ইশরাক হোসেন

আপডেট টাইম : ০৯:৩৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬