ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আসন ভাগাভাগি: জামায়াত ১৭৯, এনসিপি ৩০, অন্যরা যা পেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২৫৩টি আসন বণ্টন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোন দল কত আসন পেয়েছে তা জানান।

ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন।

বাকি ৪৭টি আসন রাখা হয়েছে ১১ দলীয় জোটের শরিক ইসলামী আন্দোলনের জন্য। তবে, এই দলের কোনো নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ শরিক দলগুলোর অন্যান্য নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আসন ভাগাভাগি: জামায়াত ১৭৯, এনসিপি ৩০, অন্যরা যা পেল

আপডেট টাইম : ১১:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬