ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। আগামী জাতীয় নির্বাচনে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান নাগরিক ঐক্যের সভাপতি।

মান্না বলেন, আসন সমঝোতার ভিত্তিতে যে আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, সেখান থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) ও ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আসন্ন নির্বাচনে কোন আসনে তিনি প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬