ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।

আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও শোকসভায় তিনি এসব কথা বলেন। বারডেম হাসপাতাল অফিসার্স অ্যাসোসিয়েশন এ শোকসভার আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা।’

ওই দলটিকে উদ্দেশ করে মির্জা আব্বাস আরও বলেন, ‘জনগণের পালস (অনুভূতি) বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়াতেও ব্যস্ত তারা।’

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সব মানুষ কৃতজ্ঞ। এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।’

এদিন জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভার আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে পারছি। আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন আসছে, সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি। আজ তাঁর (খালেদা জিয়া) যোগ্য উত্তরাধিকার তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়েছেন। তাঁর নেতৃত্বে, সেই উজ্জ্বল নক্ষত্রের প্রেরণায় আমরা এখন সকলে একত্রিত হয়েছি।’

সেলিমা রহমান আরও বলেন, ‘আমরা চাই, জনগণ যাকে ভোট দেবে সে-ই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে, বিভিন্নভাবে বিভ্রান্তিকর কথা বলছে। এভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, লালসা দেখানো আর চলবে না। মানুষ এখন সচেতন। মানুষ বুঝতে পারে।’

জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানাসহ আরও অনেকে বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

আপডেট টাইম : ১০:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬