ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না, আমার সঙ্গে মবক্রেসি করা হয়েছে : মাহমুদুর রহমান মান্না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১২২ বার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার সঙ্গে বিরোধিতা করার জন্য যেভাবে মবক্রেসি করা হয়েছে, তা শোভনীয় নয়।

রোববার (১১ জানুয়ারি) মনোনয়ন বৈধ হওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরআগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আপিল শুনানি শেষে তা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাকে ঋণখেলাপি হিসেবে ব্যাংক থেকে যে চিঠি পাঠানো হয়েছে, সেটি করানো হয়েছে। ক্ষমতার জন্য এমন কামড়াকামড়ি গণতন্ত্র নয়।

গত শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগে মান্নার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। তবে গত ২৯ ডিসেম্বর ঋণ পুনঃতফসিল করার পরও ঋণখেলাপির তালিকায় তার নাম থাকার বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন। ফলে তার নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা কেটে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না, আমার সঙ্গে মবক্রেসি করা হয়েছে : মাহমুদুর রহমান মান্না

আপডেট টাইম : ১০:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬