ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মানুষ বিএনপি ছাড়া অন্য কোনও দল নিয়ে ভাবছে না : মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দলীয় নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয় লাভ করব। সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনও দলকে গ্রহণ করছে না। তাদের নিয়ে ভাবছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে।

আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শ দেন তিনি।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। ওনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মানুষ বিএনপি ছাড়া অন্য কোনও দল নিয়ে ভাবছে না : মির্জা আব্বাস

আপডেট টাইম : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬