ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বিএনপিতে যোগ দিলেন এনসিপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার

গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যোগদান করা নেতাকর্মীরা হলেন- শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ তার কর্মীরা।

এনসিপি থেকে যোগদান করা নেতাকর্মীরা হলেন- দলটির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোয়া, জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।

বিএনপিতে যোগদানকালে এনসিপির গাজীপুর জেলা সংগঠক কল্পনা আক্তার ছোয়া বলেন, এনসিপির দায়িত্বে থাকা শীর্ষ নেতারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে দলের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে, তাই আমরা এনসিপি ত্যাগ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।

যোগদানকৃতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের নেতৃত্ব সংকটকালে, তারেক রহমান দেশে পদার্পণ করে সঠিক নেতৃত্বের মাধ্যমে জাতিকে সুসংগঠিত করতে যাচ্ছে। আগামীর সুন্দর দেশ গঠনে আপনাদের মতো তরুণদের যোগদান সুন্দর দেশ গঠন আরও ত্বরান্বিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিএনপিতে যোগ দিলেন এনসিপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

আপডেট টাইম : ০৬:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬