ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭৩ বার

ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও সিলেটের হজরত শাহজালাল (রা.) এবং শাহপরান (রা.) এর মাজার জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার ৪ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির বিশেষ সুত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ২২ জানুয়ারি সকালে তারেক রহমান ঢাকা থেকে রওনা হয়ে সিলেটে পৌঁছে এই দুইটি মাজার জিয়ারত করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি।

জনসভা শেষ করে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আর এর মাধ্যমেই শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচারণা।

১৯৯১ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট থেকে প্রথম মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছিলেন। সেবার নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি।

সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে হজরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত করে প্রচারণায় গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সেই কাজটি এবার করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে দলের চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তবে কখন এবং কোন প্রক্রিয়ায় তারেক রহমানকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। ভোটের কারণেই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আপডেট টাইম : ১১:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬