ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

দেশে স্কুলের সংখ্যা বাড়াতে হবে: সালাহউদ্দিন আহমদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৮৫ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যা বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিত পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশের বা টিনের বেড়া ছিল, কিন্ত পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরও অনেকে।

উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

দেশে স্কুলের সংখ্যা বাড়াতে হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট টাইম : ০৬:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬