ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

৬০০ বার চেষ্টায়ও ক্যাস্ত্রোকে মারতে পারেনি সিআইএ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ২৯২ বার

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোকে ৬০০ বারের বেশি হত্যাচেষ্টা করা হয়েছে। প্রতিবারই তিনি দৈবক্রমে বেঁচে যান।

কিউবার সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ২০০৬ সালের ব্রিটিশ এক তথ্যচিত্রে দেখানো হয়েছে, ৯০ বছরের জীবনে ৬৩৮ বার ক্যাস্ত্রোকে হত্যার চেষ্টা হয়েছে।

ক্যাস্ত্রো অবশ্য এই হত্যাচেষ্টার বিষয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হত্যাচেষ্টায় বেঁচে যাওয়ার ঘটনা নিয়ে অলিম্পিকে যদি কোনো ইভেন্ট থাকত, তাহলে আমি সেই ইভেন্টে স্বর্ণপদক পেতাম।’

হত্যার ষড়যন্ত্র বেশির ভাগই করা হয় তার শাসনামলের শুরুতে। বহু বিদ্রোহের পর কিউবার প্রধানমন্ত্রী হিসেবে ১৯৫৯ সালে দায়িত্ব নেন ফিদেল ক্যাস্ত্রো। একাধারে ৪৯ বছর দেশ পরিচালনার পর ২০০৮ সালে ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন ফিদেল।

ক্যাস্ত্রোকে হত্যার চেষ্টা বেশির ভাগই হয় ১৯৫৯ থেকে ১৯৬৩ সালের মধ্যে। এ সময়ে পাঁচটি ভাগে সিআইএ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তাকে হত্যার বিভিন্ন চেষ্টা চালায়। তাকে কিউবার সিংহাসন থেকে নামাতে নেওয়া হয় ‘অপারেশন মঙ্গুজ’পরিকল্পনা।

ফেবিয়ান এসকালান্তে ফিদেলের নিরাপত্তারক্ষী ছিলেন। ৪৯ বছরের শাসনামলে পুরো সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। তার তথ্যমতে, ৬৩৮ বার ক্যাস্ত্রোকে হত্যার চেষ্টা করে সিআইএ। প্রতিটি ষড়যন্ত্র ছিল অভিনব।

এসব ষড়যন্ত্রের মধ্যে জটিল ছিল ক্যাস্ত্রোর চুরুটের মধ্যে বিস্ফোরক দ্রব্য রাখা। নিউইয়র্কের এক পুলিশ কর্মকর্তা কাছ থেকে এই ফন্দি নেয় সিআইএ। ওই চুরুটের মধ্যে যে পরিমাণ বিস্ফোরক দ্রব্য রাখা হয়, তা তার মাথা উড়িয়ে দেওয়ার মতো। এ ষড়যন্ত্র ব্যর্থ হয়। ক্যাস্ত্রোকে দুর্বল করতে একবার তার জুতো ও চুরুটের মধ্যে রাসায়নিক দ্রব্য রাখা হয়। এর প্রভাবে তার শরীরের সব চুল পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিভিন্ন সময়ে তার খাবারে বিষ রেখে হত্যার চেষ্টা করা হয়। তার ব্যবহৃত কলমে বিষযুক্ত সুচ রেখে ও পোশাকে জীবাণু ছড়িয়েও তাকে হত্যার চেষ্টা চালায় সিআইএ।

সিআইএর আরেকটি ষড়যন্ত্র ছিল সাবেক স্ত্রী মিরতাকে হাত করে কাস্ত্রোকে হত্যার চেষ্টা। বিষযুক্ত ক্যাপসুল দিয়ে তাকে হত্যা করার ফন্দি আঁটা হয়। কোল্ডক্রিমের কৌটায় রাখা হয় এই ক্যাপসুল। কিন্তু এ ষড়যন্ত্রের কথা জেনে ফেলেন কাস্ত্রো। তিনি মিরতার হাতে পিস্তল তুলে দিয়ে তাকে বিষ দিয়ে নয়, সরাসরি গুলি করে হত্যা করতে বলেন। মিরতা তা পারেননি।

শুধু হত্যার চেষ্টাই নয়, ক্যাস্ত্রোর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাও কম করেনি সিআইএ। একবার এক বেতারকেন্দ্রে সাক্ষাৎকার দিচ্ছিলেন ফিদেল। এ সময় স্টুডিওতে নেশাজাতীয় দ্রব্য ছড়িয়ে দেওয়া হয়। এর প্রভাবে অদ্ভুত আচরণ করেন ফিদেল। বিচলিত হয়ে পড়ে পুরো কিউবা। তবে এবারও ব্যর্থতার পাল্লা ভারী হয় সিআইএর।

প্রেসিডেন্ট হিসেবে শাসনামলের শেষের দিকে ২০০০ সালে পানামা সফরে যান ক্যাস্ত্রো। সেখানেও তাকে হত্যার চেষ্টা করা হয়। একটি মঞ্চে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার। সেই মঞ্চে ভাষণ ডেস্কে ৯০ কেজি বিস্ফোরকদ্রব্য রাখা হয়। ক্যাস্ত্রোর নিরাপত্তাকর্মীরা এই চেষ্টা ব্যর্থ করে দেন।

ক্যাস্ত্রোকে হত্যার ষড়যন্ত্র নিয়ে পরবর্তী সময়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল ফোর। ‘৬৩৮ ওয়েজ টু কিল ক্যাস্ত্রো’ নামের ওই প্রামাণ্যচিত্রে দেখানো হয়—কত কৌশলে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে যুক্তরাজ্যে সম্প্রচার করা হয় এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

৬০০ বার চেষ্টায়ও ক্যাস্ত্রোকে মারতে পারেনি সিআইএ

আপডেট টাইম : ১২:২৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬