ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মা কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ‘আমার মা খালেদা জিয়া কারও মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন।’

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজ এখানে উপস্থিত সব ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘একইসঙ্গে উনি জীবিত থাকা অবস্থায় উনার কোনো ব্যবহারে উনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মা কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান

আপডেট টাইম : ০৭:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫