ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ তাদের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে সবাইকে খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে একটি সাংস্কৃতিক কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচিতে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি এবং স্মৃতিচারণসহ বিভিন্ন সৃজনশীল আয়োজন অন্তর্ভুক্ত ছিল।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে ঘিরে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

একই সঙ্গে সংগঠনটি সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

আপডেট টাইম : ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫