ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
  • ৪২৪ বার

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের কর্মক্ষেত্রে আনাই মূল বিষয় নয়, সকলক্ষেত্রে তাদের জন্য নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। নারীদের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হবে।

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

স্পিকার বলেন, রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের নারীদের সফল অগ্রযাত্রার অংশীদার। তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করার মাধ্যমে অবদান রেখে চলেছেন যা আমাদের সমাজ বিনির্মাণ ও জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনন্য অবদান রাখছে।

স্পিকার বলেন, শুধু শিক্ষা নয় যেসব সুযোগসুবিধা নিশ্চিত করলে নারীরা এগিয়ে যাবে সেসকল ক্ষেত্রে তাদের জন্য সুযোগ করে দিতে হবে। তিনি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের বিশেষভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবদানের প্রশংসা করে বলেন, মহিয়সী নারী বেগম রোকেয়া উপলব্ধি করতে পেরেছিলেন নারীদের উন্নয়নে প্রয়োজন শিক্ষার। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে বর্তমানে বাংলাদেশে নারীদের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি নারীদের কল্যাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. রওশন আরা ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোকেয়া হল আ্যলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম এবং রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরীন আহমাদ বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: স্পিকার

আপডেট টাইম : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬