ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আসুন দেশটাকে নতুন করে তোলার গড়ে চেষ্টা করি: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে, আসুন সেখান থেকে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করি। যদি রাস্তায় এক টুকরা কাগজও পড়ে থাকে সেটা আমরা সরিয়ে রাখব। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলব।

দেড়যুগ পর সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

এ সময় তারেক রহমানের আগমন ঘিরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় তিনি নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা রাস্তা ছেড়ে দিন। আমরা যদি এই রাস্তাটা বন্ধ করে রাখি তবে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। আজকে আমাদের কোনও কর্মসূচি নেই। তাই আমরা চেষ্টা করব দ্রুত রাস্তাটা ছেড়ে দেওয়ার। যখন কর্মসূচি দেব তখন আপনাদের সামনে বক্তব্য রাখব।

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আসুন দেশটাকে নতুন করে তোলার গড়ে চেষ্টা করি: তারেক রহমান

আপডেট টাইম : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫