ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

শিগগিরই জুলাই শহিদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ বার

জুলাই শহিদদের কবর জিয়ারতের পরিকল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্বিক সম্ভাব্যতা বিবেচনায় রেখে এ কর্মসূচি গ্রহণ করা হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ আলমগীর পাবেল এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতের বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজনের চিন্তাও করা হচ্ছে।

এদিকে আজ প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন তারেক রহমান। এদিন তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কার্যালয়ে দুই তলায় নিজের দাপ্তরিক কক্ষে বসেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমবার অফিস করেছেন। নির্বাচনসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সাংগঠনিক নির্বাচন ও দলীয় প্রস্তুতি নিয়েও বিস্তারিত কথা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

শিগগিরই জুলাই শহিদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আপডেট টাইম : ১০:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫