ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একটি বগুড়া-৬ এবং অন্যটি ঢাকা-১৭। এটি দলীয় সিদ্ধান্ত।’

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে এবং তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা চালিয়ে আসছিলেন, এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্থ ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি তার নিজ নির্বাচনি এলাকা ভোলা-১ থেকে তার দলের নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন তারেক রহমান

আপডেট টাইম : ১১:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫