ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ‘জনতার ডাক্তার’ ডা. শাহীন রেজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭২ বার

Oplus_16908288

হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, যোগাযোগ,শিক্ষা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সমাজসেবক প্রফেসর  ডা. মো. শাহীন রেজা চৌধুরী।

নিজেকে ‘জনতার ডাক্তার’ গরিবের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে ডা. শাহীন রেজা বলেন, দীর্ঘদিন ধরে হাওরের মানুষের চিকিৎসা সংকট, যোগাযোগ ব্যবস্থা ও মৌলিক অধিকার বঞ্চিত অবস্থায় তিনি গভীরভাবে ব্যথিত। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, হাওরাঞ্চলে আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসাসেবার অভাব দীর্ঘদিনের। বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি রোগীরা মারাত্মক ঝুঁকিতে পড়েন, যা এলাকাতে কোন রাজনৈতিক নেতা সমস্যা সমাধান করতে পারছেন না।  তিনি নির্বাচিত হলে প্রতিটি উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেবেন।

শিক্ষা প্রসঙ্গে ডা. শাহীন রেজা বলেন, হাওরের সন্তানদের পিছিয়ে পড়ার মূল কারণ হলো মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিগত সুযোগের অভাব। তিনি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ডিজিটাল সুবিধা সম্প্রসারণের অঙ্গীকার করেন।

রাজনীতিতে দুর্নীতি ও দলীয় সংকীর্ণতার সমালোচনা করে তিনি বলেন, আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করাই আমার লক্ষ্য।

ডা. শাহীন রেজা চৌধুরী বর্তমানে ঢাকায় একজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। দীর্ঘদিনের চিকিৎসা ও মানবসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাওরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

স্থানীয় জনগণের একাংশ মনে করছেন, দলমতের বাইরে একজন পেশাদার ও সেবামুখী প্রার্থী হিসেবে ডা. শাহীন রেজার আগমন নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ‘জনতার ডাক্তার’ ডা. শাহীন রেজা

আপডেট টাইম : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫