ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র এখনো রয়েছে। ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্যদিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারতের পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চক্রান্ত আর ষড়যন্ত্র তো আগে থেকে সব বলা যায় না। তবে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচনের ষড়যন্ত্র অনেকটাই কেটে গেছে।

তিনি আরও বলেন, আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের আগমন রাজনীতির সমীকরণ সহজ করে দিয়েছে। তাঁর প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী দর্শন নতুনভাবে সামনে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের মুক্তির জন্য জাতীয়তাবাদই সবচেয়ে উপযুক্ত দর্শন। তারেক রহমানের আগমনে দলের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। দেশের জন্য যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তা রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি রাজনৈতিক সফলতা অর্জন করবেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই যুদ্ধের অন্যতম সেনানি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সঙ্গে সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত নিঃসন্দেহে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই

আপডেট টাইম : ১২:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫