ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৯ বার

Oplus_16908288

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফেরা তারেক রহমান-কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিনন্দন জানান। পোস্টে জামায়াত আমির লেখেন—
“জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”
এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি বিশেষ বাসযোগে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন।
সমাবেশস্থলে তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন লাখো নেতাকর্মী। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এরপর তিনি বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া-কে দেখতে যাবেন। পরে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছাবেন।

বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় পরিবারসহ তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
এর আগে, একই দিন সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিজি-২০২ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা থেকে বের হয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

আপডেট টাইম : ০৩:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫