ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৮ বার

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের নিক্ষেপ করা ককটেলে সিয়াম (১৯) নামে এক তরুণ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।’

একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান আরও লিখেন,‘শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’

প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

এর আগে মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সিয়াম (২০) নামে একজন নিহত হন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম

আপডেট টাইম : ১২:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫