ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন চিঠি পেলেন ড. এম ওসমান ফারুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১২২ বার

Oplus_16908288

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন চিঠি পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।

বুধবার সকালে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চিঠি পাঠানো হয় ড. ওসমান ফারুকের কাছে। পরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি মনোনয়ন চিঠি গ্রহণ করেন। এ সময় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
ড. ওসমান ফারুক বলেন, দলের ভারপ্রাপ্ত নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা তিনি জনগণের সেবা ও গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে প্রতিফলিত করতে চান। কিশোরগঞ্জ-৩ আসনের উন্নয়ন, মানুষের অধিকার ও ন্যায্যতার প্রশ্নে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ড. ওসমান ফারুক ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তিনি।
মনোনয়ন চিঠি পাওয়ার খবরে করিমগঞ্জ ও তারাইল এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ড. ওসমান ফারুকের নেতৃত্বে এই আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন চিঠি পেলেন ড. এম ওসমান ফারুক

আপডেট টাইম : ০১:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫