ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

“চার আসনে জমিয়তকে ছাড় দিলো বিএনপি” জোটগত সমঝোতায় প্রার্থী ঘোষণা, বিদ্রোহে কঠোর হুঁশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ বার

Oplus_16908288

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চারটি সংসদীয় আসন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব আসনে বিএনপি নিজ দলীয় কোনো প্রার্থী দেবে না বলে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়তের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,
নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব জমিয়তের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই চারটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে ভোটের মাঠে নামবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের মধ্যে এই আসন সমঝোতা ঐক্যকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে জোটগত রাজনীতির প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান হবে বলে মনে করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

“চার আসনে জমিয়তকে ছাড় দিলো বিএনপি” জোটগত সমঝোতায় প্রার্থী ঘোষণা, বিদ্রোহে কঠোর হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫