ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪ বার

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০ জনের এই তালিকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম থাকলেও সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করেছেন নুরুল হক নুর।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত ‘২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার’ বিচার ও দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি।

প্রতিবাদ সভায় নুরুল হক বলেন, ‘আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিয়ে মারে সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘আমরা বলছি ২৯ আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই। আমি গানম্যান নেব না। আমি তা প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি ডাকসু। সেই ডাকসু থেকে আজকের এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য উপলব্ধি যে, অনেক বছর পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্লাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে। আমি ডাকসু ও আমার অনুজ নেতৃবৃন্দকে অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দলমতের প্লাটফর্ম পরিণত করবেন না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

আপডেট টাইম : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫