ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৪ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির জরুরি বৈঠকের পর দলটির মহাসচিব বললেন, গণতন্ত্রকামী সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্যকারী ও নতুন ধরনের ফ্যাসিজম তৈরির অপচেষ্টাকারী গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সভায় সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল আজ শুক্রবার রাতে দলটির গুলশান অফিসে স্থায়ী কমিটির সভা শেষে আরও বলেন, ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা অফিসে হামলা ও অগ্নিসংযোগ, দেশবরেণ্য সাংবাদিক সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা, উদীচি, ছায়ানট, ভারতীয় দূতাবাসসহ বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ গণতন্ত্রায়নের পথে আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। তিনি সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। অপশক্তির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

আপডেট টাইম : ১১:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫