ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদির খুনিদের বিচার দাবিতে শহিদ মিনারে ছাত্রদলের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ বার

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হতে দেখা গেছে।

এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি; হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া খুনীদের গুলিতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এই মৃত্যু এদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী বাংলাদেশপন্থী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রয়োজনে খুনীদের এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা আবশ্যক।

এ দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে। স্মারকলিপি প্রদানের উদ্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা শহিদ মিনার প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাদির খুনিদের বিচার দাবিতে শহিদ মিনারে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫