ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা একটা সুদিন দেখতে চাই, বাবার জন্য ভোট চেয়ে মির্জা সাফারুহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৯ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ বলেছেন, আপনাদের সঙ্গে থাকার কারণে আমার বাবাকে ১১ বার জেলে যেতে হয়েছে। শুধু রাজনীতি করার জন্য ও আপনাদের পাশে থাকার জন্য। আমার বাবা একজন রাজনীতিবিদ, সে জন্য আমাদেরকেও অনেক সাফার করতে হয়েছে। আপনারাও যেমন অত্যাচারিত হয়েছেন আমরাও কিন্তু কম অত্যাচারিত হইনি। তারপরও আমরা একটা সুদিন দেখতে চাই। সুন্দর একটা সময় দেখতে চাই।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

মির্জা সাফারুহ বলেন, আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আবারও বিজয়ী করবেন। তিনি শুধু ঠাকুরগাঁওয়ের না পুরো বাংলাদেশের মহাসচিব।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এখানে অনেক হিন্দু মা-বোন আছেন। আমরা সব সময় তাদের পাশে আছি। আমার বাবা ছোটবেলা থেকে এই ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি মন্দিরে পূজার সময় আমাদের নিয়ে যেতেন। আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে বসবাস করার মতো মানসিকতার অধিকারী। এখন কেউ যদি এসে বলে একটা মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে আমি বলবো আমাদের দুই পাশের ফেরেশতারা কী করছে? তারা কিন্তু লিখছে? আমরা আমাদের আমল নিজেরাই তৈরি করি, কোনো মার্কা তৈরি করে না।

ধর্মের নামে ভোট চাওয়া প্রসঙ্গ টেনে মির্জা সাফারুহ বলেন, আমাদের সাথে যাবে আমাদের আমল ও নামাজ-কালাম। ভালো মানসিকতা এগুলো আমাদের সঙ্গে যাবে। কোনো মার্কা এটাকে নির্ধারণ করতে পারবে না যে আমরা বেহেশতে যাব না দোজখে যাব। তাই নিজের বুদ্ধি আছে। অনুভব করে সব কিছু মাথায় রেখে আপনার ধানের শীষে ভোটটা দেবেন। পুরো বাংলাদেশের দায়িত্ব আমার বাবার ওপরে এবং সেটার জন্যই কিন্তু আপনারা গর্ব বোধ করেন। কারণ আপনারাই উনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন এবং আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন তিনি। আপনাদের জন্যই উনি সারা বাংলাদেশে পরিচিত। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আমার বাবার হয়ে। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করবেন।

বিএনপিতে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মির্জা সাফারুহ বলেন, প্রথম কথা হলো মির্জা আলমগীর সাহেব তাকে আপনারা সবাই চেনেন। তিনি এতো সৎ মানুষ এটা আমাকে বলতে হবে না আপনারা সবাই জানেন। মানুষ হিসেবে একজন সৎ মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এ কারণেই আপনারা বিএনপিকে ভোট দেবেন।

নারীদের উদ্দেশে ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড যেটা বিএনপি প্রচার করছে। এই একটা ফ্যামিলি কার্ড একজন নারী অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই কার্ডটা প্রথমে পাবে গরিব-দুঃখীসহ প্রত্যেকেই। এটা আপনারা নিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনাদের পরিবারে আপনাদের একটা সম্মান বাড়বে। চাল ডাল এই কার্ডের মাধ্যমে পাবেন। এ কারণে মহিলাদের জন্য, নারী জাতির জন্য বিএনপি একটু চিন্তা করছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে।

মির্জা সাফারুহ বলেন, আমাদের অর্ধেক হচ্ছে নারী জাতি, আমরা নারীরা সন্তানদের লালন পালন করি এবং সে কারণে আমাদের ভূমিকা অনেক বেশি এ সমাজে। এ কথা কিন্তু ধানের শীষ সব সময় মনে রাখে। এ কারণেই আমরা ধানের শীষে ভোট দেবো। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা একটা সুদিন দেখতে চাই, বাবার জন্য ভোট চেয়ে মির্জা সাফারুহ

আপডেট টাইম : ১১:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫