ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৬১ বার

Oplus_16908288

গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

রাজধানীতে নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদি। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় রিকশাযোগে চলার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চলছে জরুরি অস্ত্রোপচার।

হাদির এই মর্মান্তিক ঘটনার পর তাকে সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া ও প্রার্থনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বয়ে যাচ্ছে উদ্বেগ ও ক্ষোভের স্রোত।

“আল্লাহ তাকে সুস্থভাবে ফিরিয়ে দিন”—উদ্বিগ্ন শায়খ আহমাদুল্লাহ

তরুণ রাজনীতিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেন,
ওসমান হাদির ওপর হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

সরকারকে নিরাপত্তার প্রশ্নে কঠোর সমালোচনা

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন, তার জন্য দোয়া চাই। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তরুণ আলেম ও অ্যাক্টিভিস্ট মনযূরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন,
দিনের পর দিন হুমকি পেয়েছে এই তরুণ। অথচ তার জন্য কোনো নিরাপত্তা নিশ্চিত হয়নি। এই ব্যর্থতা সরকার এড়াবে কীভাবে?

বন্ধুদের আবেগঘন স্মৃতিচারণ

অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকত আবেগঘন স্মৃতিচারণ করে জানান,
একটা ছোট ইস্যুতে আমাকে ব্লক করেছিল, আবার ছোটভাইকে দিয়ে বলেছিল—‘আসিফ ভাই, আমাকে ভুল বুঝবেন না।’ আজ মনটা ভেঙে যাচ্ছে। সেরে উঠ হাদি ভাই, বড়ভাইকে মাফ করে দিও।

“হাদিরে গুলি মানে জুলাইয়ের বুকে গুলি”—ইমরুল হাসান

সামাজিক মাধ্যমে ইমরুল হাসান লিখেছেন,
জুলাইয়ের পর জনতার যে কয়েকটি কণ্ঠ তৈরি হয়েছে, হাদি তাদের একজন। তাকে লক্ষ্য করে গুলি মানে জুলাইয়ের স্পিরিটকে আঘাত।

দেশ–বিদেশ থেকে দোয়ার ঢল

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন,
হাদির এমন অবস্থা দেখা আমাদের জন্য বেদনাদায়ক। আল্লাহ তাকে সুস্থ করুন।

এনসিপি নেতা সারজিস লিখেছেন,
হে আল্লাহ, ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধাকে হেফাজত করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী জানান,
“হাদি ভাই ইমার্জেন্সিতে। সবার কাছে দোয়া চাই।

হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপি নেতা ও জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ। তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

“হাদি আমাদের ভাই”—সিনিয়র সাংবাদিক আদিল সিদ্দিকী

সিনিয়র সাংবাদিক হাসান আদিল সিদ্দিকী বলেন,
“হাদি জাতি গঠনের লড়াই বেছে নিয়েছিল। তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৯০% মুসলমানের দেশে ইসলামের হয়ে কথা বলা কি তবে নিরাপদ নয়?

জনতার প্রার্থনা

সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ দোয়া ও প্রার্থনা জানাচ্ছেন—
হে আল্লাহ, হাদিকে পূর্ণ সুস্থতা দিন।
হাদি আপনি পারবেন—এই লড়াই আপনাকে জিততেই হবে।
রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টায় যারা নেমেছে, তাদের রুখতে হবে এখনই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫