ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রাষ্ট্রদূতের এই কান্না আমাদের ‘জাতীয় লজ্জা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
  • ৩০০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ব্যাগ চুরির যাওয়ার ঘটনায় হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনাকে জাতীয় লজ্জা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলাকালে এ ঘটনা ঘটে। তবে এটি চারুকলা অনুষদের নিজস্ব কোন অনুষ্ঠান ছিল না। সাইদুল ইসলাম নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর কম্বল বিলিতে সংকুলান সম্পর্কে বলেছিল, ‘পৃথিবীতে

প্রত্যেকটি দেশ স্বাধীনতার পর পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি।’ এরা তাদেরই বংশধর হতে পারে। এ লজ্জা বিশ্ববিদ্যালয়ের, এ লজ্জা দেশের।জাতিকে বহির্বিশ্বে লজ্জিত করার এই ঘটনাটাই যথেষ্ট।

চারুকলায় আয়োজিত ওই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ভ্যানিটি ব্যাগটি রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হাতেই ছিল। কিন্তু মঞ্চে মোমবাতি জ্বালাতে যাওয়ার সময় ব্যাগটি চেয়ারের ওপর রেখে যান তিনি। তখনই এক যুবক তার ব্যাগটি নিয়ে যায়। কুলেনারার ব্যাগের মধ্যে দু’টি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন জানান, পুলিশ অপরাধীকে খুঁজছে। একটি ক্যামেরায় ব্যাগটি যে চুরি করেছে তার ছবিও ধারণ করা হয়েছে। সেই ছবি পুলিশকেও দেয়া হয়েছে। ওই ছবিতে খুব ভালভাবেই অপরাধীর চেহারা শনাক্ত হয়েছে। আশা করছি, পুলিশ ব্যাগটি উদ্ধারে সফল হবে।

চুরি হওয়া মুহুর্তের সেই ভিডিও ফুটেজ থেকে ওই চোরের ছবি অনলাইনে ভাইরাল হয়ে গেছে। ছবিটা শেয়ার করে অনেকে লিখেছেন, এই চোরকে যেখানেই পাবেন কিংবা পরিচয় জানা থাকলে শাহবাগ থানায় জানান অথবা ইনবক্সে জানান। ছবিটি দ্রুত ছড়িয়ে দিন। এই কুলাঙ্গার বাংলাদেশের লজ্জা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রাষ্ট্রদূতের এই কান্না আমাদের ‘জাতীয় লজ্জা’

আপডেট টাইম : ০৯:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬