ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী

গুজবে কান দিবেন না, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬১ বার

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজবে কান দিবেন না। সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা করছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ২৭ তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি বলেন, এ যাত্রায় তিনি সুস্থ হয়ে যাবেন আশা করছি।

তিনি জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সেই বোর্ডে ওনার পুত্রবধূ ডাক্তার জুবায়দাও রয়েছেন। আর পুরো বিষয়ে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন

তিনি বলেন, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে। সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে লন্ডনে নেয়ার বিষয় বিবেচনা করা হবে বলেও জানান ডা. জাহিদ।

ডা. জাহিদ বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।
তিনি বলেন, আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। 
তিনি জানান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার ব্রিফ ছাড়া অন্য কারও বক্তব্য যেন গণমাধ্যমে প্রকাশ করা না হয়, সে ব্যাপারে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

গুজবে কান দিবেন না, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

আপডেট টাইম : ১০:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫