ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর বিষয়ে কাদেরের ডাকে সাড়া দেননি শামীম-আনোয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬
  • ৩৯২ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সদরের সংসদ সদস্য শামীম ওসমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ মোট ৫ জনকে নিয়ে সোমবার সন্ধ্যায় বৈঠক ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি শামীম ওসমান ও আনোয়ার হোসেন। টেলিফোনে দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত নাসিক নির্বাচেনে আইভীর পক্ষে কাজ করতেই শামীম ওসমান ও আনোয়ার হোসেনকে ডাকা হয়েছিল।

বৈঠকে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শামীম ওসমান বলেন, আমি ধানমণ্ডি কার্যালয়ে যাচ্ছি না। দলের সাধা্রণ সম্পাদকের ডাকা বৈঠকে কেন যাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকা ও নারায়ণগঞ্জের বাইরে আছি। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও সেখানে আজ যেতে পারছি না। কাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার চেষ্টা করবো।

উল্লেখ্য, নাসিক নির্বাচনে আওয়ামী লীগের বিবাদ মেটানোর জন্য দলের কেন্দ্র থেকে ৫ নেতার সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক বৈঠক ডেকেছিলেন। সন্ধ্যা ৭টায় বৈঠক শুরুর কথা থাকলেও বৈঠক শুরু হয়নি। এমনকি নারায়ণগঞ্জ থেকে দলের কোনো নেতাও বৈঠকে যোগ দিতে আসেননি। তবে ওবায়দুল কাদের কিছুক্ষণ অপেক্ষার পর ধানমণ্ডি কার্যালয় থেকে বেরিয়ে যান।

আইভী ও শামীম ওসমান ছাড়া যাদের বৈঠকে ডাকা হয়েছিল তারা হলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইভীর বিষয়ে কাদেরের ডাকে সাড়া দেননি শামীম-আনোয়ার

আপডেট টাইম : ১১:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬