ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রুহুল কবির রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯০ বার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন করে অবনতি হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিক্যাল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।

আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিক্যাল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি।’

চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এ সময় তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এ বছর বিজয় দিবস উপলক্ষে মশাল প্রজালন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির ১৫ দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছেন রিজভী। তবে পূর্বঘোষিত রোড শো কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রবিবার থেকে হাসপাতালেই আছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রুহুল কবির রিজভী

আপডেট টাইম : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫