ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুনিরিয়া যুব তাবলীগের এশায়াত সম্মেলন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে বিএনপিকে ভোট দিতে হবে : এ এম এম বাহাউদ্দীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৪৭ বার

বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, আগামী নির্বাচন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। দেশে পীর-আউলিয়ার দরবার থাকবে কি না সেটা এই নির্বাচনে নির্ধারিত হবে। তাই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে আমাদেরকে সে বিষয়টি ভাবতে হবে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের সবাইকে বিএনপিকে ভোট দিতে হবে। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মুনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেস সংগঠনের মহাসচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড, মোহাম্মদ আবুল মনছুর।

এ এম এম বাহাউদ্দীন বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। একটি দল যে ভাষায় কথা বলছে তা থেকে সতর্ক থাকতে হবে। এক নেতা বলছে, সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকে (নাউযুবিল্লাহ)। তাদের এসব বক্তব্যে আবুল বয়াতিরা কথা বলতে সহাস পাচ্ছে।

তিনি বলেন, কেউ যদি অন্যায় করে তাহলে তার বিচার অবশ্যই হতে হবে। কিন্তু বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সমাজে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা কারো কাম্য নয়।

ইনকিলাব সম্পাদক বলেন, আপনি হয়তো জোর করে ভয় দেখিয়ে এক জনের কথা বলা বন্ধ করতে পারবেন। কিন্তু বর্তমানে সোসাল মিডিয়া অনেক শক্তিশালী। সে মিডিয়াতে আপনি কাউকে দেখতে পাবেন না অথচ শত শত কন্ঠে নতুন নতুন বয়ান চলতে থাকবে। সেটা ঠেকাবেন কি করে। তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আমাদের কাজে, আচরণে যে এক আবুল সরকারের পরিবর্তে অংসখ্য আবুল সরকার তৈরী না হয়।

এ এম এম বাহাউদ্দীন বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের মনে কোন শান্তি নেই। অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এরমধ্যে আবার ভূমিকম্পের আতঙ্ক। তবে এই ভূমিকম্প আমাদের জন্য দু’ধরনের বার্তা হতে পারে। একটি শুভ বার্তা হতে পারে। আবার এটা কেয়ামতের সতর্ক বার্তাও হতে পারে। বিশ্বের কয়েটি দরিদ্র দেশ যেমন মোজাম্বিক, উগান্ডা এসব দেশে ভূমিকম্পের যে প্লেটনিক রেখা তা তাদের জন্য সুখবর নিয়ে এসেছে। সমুদ্র পথ তৈরী করে দিয়েছে। সমুদ্র মানে অনেক সম্পদের বিষয়। আমাদের দেশেও ভূমিকম্পের যে প্লেটনিক রেখা তা বার্ম বাংলাদেশসহ এ অঞ্চলে টুকাটুকি , টেলাঠেলি করছে। এতে আমাদের জন্য নতুন সম্পদের দ্বার উন্মোচনও হতে পারে। তবে এটা ভারতকে খনন্ডিত করবে এটা বিজ্ঞানিরাই বলছেন।

জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি বলেন, রাজধানীর বায়তুল মোকাররমের সামনে মুরিয়া যুব তাবলীগ আয়োজিত আাজকের এই এশায়াত সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কাগতিয়া দরবার দেশে-বিদেশে অনেক বড় বড় মাহফিল করে থাকেন,কিন্তু আজকের এই সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। এই দরবারের ক্ষতি যারা করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এই দরবার ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। আগামীদিনের বাংলাদেশ গড়ার লক্ষে আমরা সবাই এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমদ মমতাজী বলেন, পীর-আউলিয়া ও দরবারের মাধ্যমে এদেশে ইসলামের সঠিক প্রচার ও প্রসার হচ্ছে। কাগতিয়া দরবার তাদের অনুসারিদেরকে সঠিক দ্বিনি শিক্ষায় শিক্ষিত করছেন। তাদের মাদ্রাসা আছে। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি সবাই মিলে এদেশে সত্যিকারে একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো ইনশাঅল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুনিরিয়া যুব তাবলীগের এশায়াত সম্মেলন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে বিএনপিকে ভোট দিতে হবে : এ এম এম বাহাউদ্দীন

আপডেট টাইম : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫