ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেছেন, অতীতের শাসন ব্যর্থতার কারণে শেখ হাসিনার আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

তার ভাষায়, “যেমন মৃতদেহ কবর থেকে ফিরে আসে না, তেমনি শেখ হাসিনাও আর রাজনৈতিক অঙ্গনে ফিরবেন না।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজারে খেলাফত মজলিশ আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবদুল হান্নান। স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।

বক্তৃতায় মামুনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য নষ্ট করে শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। তিনি বলেন, “ছেলে-মেয়ে ও আপনজনদের নিয়ে যা নেওয়ার ছিল, সব নিয়ে অন্য দেশে চলে গেছেন তিনি। এখন তার দেশে ফেরার কল্পনা করাটাই বৃথা।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় নিহত তরুণদের হত্যার দায়ে জড়িত দলীয় ক্যাডারদের পরিত্যাগ করলে আওয়ামী লীগ নেতারা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। তার বক্তব্য, “যারা দেশপ্রেমিক, তারা ন্যায়ভিত্তিক রাজনৈতিক শক্তির সাথে এক হয়ে দেশের ভবিষ্যৎ গঠনে কাজ করুন।”

জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে মামুনুল বলেন,
“ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিল, আমরা কি তাদের ভুলে যেতে পারি? তাদের ত্যাগের প্রতি অবিচার করা যাবে না। তাই আমরা বলেই আসছি, নতুন বাংলাদেশ নির্মাণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা অপরিহার্য।”

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক

আপডেট টাইম : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫