ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার

এবারই আমার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনের জয় দিরাই–শাল্লাবাসীর হাতে তুলে দিতে চাই—এভাবেই আবেগঘন কণ্ঠে নিজের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ের কথা তুলে ধরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

মঙ্গলবার দুপুর ৩টায় পৌরসদরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আপনাদের ভালোবাসায় দুইবার উপজেলা চেয়ারম্যান এবং একবার জাতীয় নেতা সুরঞ্জিত সেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি। হাওর অঞ্চলের খেটে–খাওয়া মানুষের অধিকার, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার নিয়ে আজীবন সংগ্রাম করেছি। আপনাদের ভালোবাসা থাকলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় রুখতে পারবে না।

মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ড আমাকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নিন, নির্বাচন আমি করবই।

জনসভা ছিল নেতাকর্মীদের ঢলে মুখর:

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও ছাত্রদল নেতা শাহ আলম।

সভায় আরও বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিএনপি নেতা সেজু মিয়া, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশোক তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, স্থানীয় নেতা আমজাদ হোসেন, স্থানীয় নেতা রফিক মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী

এ ছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিরাই–শাল্লায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে;

দিনের পর দিন নেতাকর্মীদের সরব উপস্থিতি আর জনসভায় বিপুল ভিড় প্রমাণ করে—দিরাই–শাল্লায় নির্বাচনী উত্তাপ এখন পুরোপুরি চাঙ্গা। নাছির উদ্দীন চৌধুরীর বক্তব্য শুধু একটি নির্বাচন নয়; বরং হাওর অঞ্চলের মানুষের দীর্ঘ প্রত্যাশা, আবেগ ও আস্থার প্রতিচ্ছবি হয়ে প্রতিধ্বনিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবস : জাতিকে ঐক্যবদ্ধ করার নতুন শপথ

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী

আপডেট টাইম : ১২:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫