ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম বিগত ৩ নির্বাচনে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠি কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন বিক্ষোভকারীদের হত্যায় যুক্তরাষ্ট্র ও ইরানের চরিত্র একই ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবার প্রতি ডা. জাহিদের অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চেয়ারপারসন বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন বলে জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। খালেদা জিয়া চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন।
দ্রুত আরোগ্য লাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।’বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিক্যাল বোর্ড তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া দয়া করে কোনো তথ্য আমরা কেউ শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে, যেন চেয়ারপারসনকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবার প্রতি ডা. জাহিদের অনুরোধ

আপডেট টাইম : ০৭:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫