ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মির্জা ফখরুল বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৭ বার

বিভক্তির কারণে সাংবাদিকেরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। আপনারা নিজেরাই আজকে দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সে জন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করি, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দেব।’

তিনি বলেন, ‘বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও উপযোগী করে তোলার জন্য নানা ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।’

মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে এই মতবিনিময়ের আয়োজন করে বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবস : জাতিকে ঐক্যবদ্ধ করার নতুন শপথ

মির্জা ফখরুল বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান

আপডেট টাইম : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫