ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৭ বার

বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে ক্ষমা চেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বনানী থানা শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক মবিনা জান্নাত। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে ক্ষমা চান তিনি।

মবিনা জান্নাত বলেন, ‘একটি ভুল শব্দচয়ন—একটি অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাঙ’। যা একজন সম্মানিত মানুষের প্রতি অন্যায় অপমানের পরিস্থিতি তৈরি করেছে। আর এ কারণেই আমি আজ আমার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছি।’

তিনি বলেন, ‘আমার একটি ভুল শব্দ—একজন সম্মানিত আইনজীবীর মানহানির মতো পরিস্থিতি সৃষ্টি করায় আমি গভীরভাবে দুঃখিত। ভুল তথ্য যাচাই না করে মন্তব্য করা যে মারাত্মক দায়িত্বহীনতা—আমি তা উপলব্ধি করেছি এবং সেই ভুলের জন্য আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

গত ২৮ মে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে মবিনা জান্নাতের বিরুদ্ধে মামলা করেন এক আইনজীবী। পরে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আইনজীবী সমিতির সদস্য জিল্লুর রহমান মামলাটি করেন।

তখন তিনি সাংবাদিকদের জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করেছেন ছাত্রলীগ নেত্রী মবিনা জান্নাত।

গত ২৫ মে এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত দাবি করেছিলেন, ‘আইনজীবী কায়সার কামালের সহায়তায় ৫ মে জামিনে মুক্তি পান মোকাদ্দেস হানিফ।’

অথচ যে মামলায় শুনানির কথা উল্লেখ করে আসামি মবিনা জান্নাত এ তথ্য প্রচার করেন, সেটি ছিল মিথ্যা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল ওই মামলায় অংশ নেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেত্রী

আপডেট টাইম : ০৬:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫