ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান, অভিনন্দন জানালেন জামায়াত আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পাওয়ায় হামজাদেরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া নিজেদের আলাদা আলাদা পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তারেক রহমান ও জামায়াত আমির।

তারেক রহমান পোস্টে লেখেন, ২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি। আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান, অভিনন্দন জানালেন জামায়াত আমির

আপডেট টাইম : ০৮:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫