ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

হাসিনাকে নিয়ে আব্বার ভবিষ্যদ্বাণীর প্রতি মানুষের বিশ্বাস ছিল : হুম্মাম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে তাঁর ছেলে হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘ওই কোর্ট রুমে বসে আমার বাবা বলেছিল। কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে ছিল।’

তিনি বলেন, ‘আমার আব্বার জন্য এটা ভবিষ্যাতবাণী ছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা বিশ্বাস ছিল।’

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য এ প্রার্থী গণমাধ্যমকে এসব কথা বলেন।

ভাইরাল ভিডিওতে আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘদিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে।’

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমার বাবা এটা বলেছিল ওই কোর্ট রুমে বসে। কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে চলছিল। গত ১৭ বছর ধরে আমরা জানতাম যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি। এটার জন্য তো পুরো বাংলাদেশ মনে হয় বেশকিছু দিন ধরে প্রিপারেশন ছিল। এখানে তো কোনো লুকোচুরির কিছু ছিল না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার অপকর্ম এবং তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছেন সেটা সবার চোখের সামনে হয়েছে। আমি মনে করি, আমার আব্বার জন্য এটা ভবিষ্যৎ বাণী ছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা বিশ্বাস ছিল। এই ধরনের ক্রিমিনাল এক্টিভিটিজির জন্য একদিন না একদিন শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাঠিতে হবে।’
এর আগে আজ সোমবার দুপুরে তিনটি অপরাধের পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আরো দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসিনাকে নিয়ে আব্বার ভবিষ্যদ্বাণীর প্রতি মানুষের বিশ্বাস ছিল : হুম্মাম কাদের

আপডেট টাইম : ১১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫