ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন তারেক রহমান, গুলশানে প্রস্তুত হচ্ছে নতুন বাসভবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৬৮ বার

Oplus_16908288

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন—দলীয় বিভিন্ন সূত্র এমন দাবি করেছে। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর গুলশান এলাকায় শুরু হয়েছে নানামুখী প্রস্তুতি। জানা গেছে, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি তারেক রহমানের থাকার জন্য দ্রুত সংস্কার করা হচ্ছে।

দলটির নেতাদের ভাষ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের ঠিক পাশের এই বাড়িটিতেই অস্থায়ীভাবে অবস্থান করবেন তারেক রহমান। বাড়ির ভেতরে-বাইরে নতুন রং, ধোয়া-মোছা, বৈদ্যুতিক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ দ্রুতগতিতে চলছে সংস্কারকাজ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর এই বাড়িটিতে মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনী, নতুন রং ও সামগ্রিক সংস্কারমূলক কাজ চলছে দ্রুতগতিতে।”

অন্য এক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, দেড় বিঘা জায়গার ওপর নির্মিত এই বাড়িটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময়ে খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়া হয়। পরে বাড়িটির নামজারি তারেক রহমানের নামে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন,
“তিনটি বেডরুম, ড্রয়িং-ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুবিধা রয়েছে বাসভবনটিতে। নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রধান ফটকের পাশে নতুন চেকপোস্ট তৈরি করা হয়েছে।”

এদিকে, তারেক রহমানের গুলশানের বাসভবনের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়কেও নতুন করে সাজানো হচ্ছে। দেশে ফেরার পর সেখান থেকেই দলের কার্যক্রম পরিচালনা করবেন তিনি—দলীয় নেতৃবৃন্দ এমনটাই জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন তারেক রহমান, গুলশানে প্রস্তুত হচ্ছে নতুন বাসভবন

আপডেট টাইম : ০২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫