ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার

Oplus_16908288

ঢাকা-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ। গণঅভ্যুত্থানের পর যাত্রাবাড়ি অঞ্চলে প্রথমবারের মতো শহীদ ও আহতদের তালিকাভুক্তকরণ এবং তাদের স্মরণে দেশের প্রথম স্মৃতি ফলক উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করে তিনি এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করেন। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যাত্রাবাড়ি, শনিরআখড়া ও কাজলা এলাকায় ছিল তার নিরবচ্ছিন্ন সরব উপস্থিতি।

শিক্ষাজীবনে সাদিল আহমেদ ঢাকা কলেজ (অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে স্নাতক ও এইচএসসি সম্পন্ন করেন তিনি। এর আগে যাত্রাবাড়ির বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।

মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে সাদিল আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের দেওয়া অর্থে আমি ফরম সংগ্রহ করেছি। এই অর্থ আমি দোয়া ও আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছি।”

করোনাকালে তিনি কমিউনিটি সাপোর্ট টিমের (CST) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ওয়ার্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

শনিরআখড়ার নয়াপাড়া এলাকার মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সাদিল আহমেদের পৈত্রিক নিবাস চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবা এসএসসি পরীক্ষার পর জীবিকার সন্ধানে ঢাকায় এসে ব্যবসায় যুক্ত হন। মা একজন গৃহিণী। তার দাদা মরহুম নুরুল ইসলাম মুন্সি ছিলেন হাবিব ম্যাচ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ

আপডেট টাইম : ১১:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫