ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম বিগত ৩ নির্বাচনে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠি কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন বিক্ষোভকারীদের হত্যায় যুক্তরাষ্ট্র ও ইরানের চরিত্র একই ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

আওয়ামী লীগের ‘লকডাউন’ মাঠে থাকবে বিএনপি, জামায়াত ও এনসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৬ বার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিপরীতে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি। কর্মসূচি নিয়ে মাঠে থাকছে জামায়াতে ইসলামী, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ইসলামপন্থি দল ও জোট লকডাউনের প্রতিবাদে মাঠে জমায়েত করবে। দলগুলোর নেতারা বলছেন, কোনো অবস্থাতেই তারা নিষিদ্ধ আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না। তাদের নেতাকর্মীদের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। পাশাপাশি ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে দলটি। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ১৩ নভেম্বরের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে; শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি নরমাল থাকবে। কোনো ধরনের আশঙ্কা নেই। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, ছাড় দেওয়া হবে না।

বিএনপি আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না দিলেও মাঠে সতর্ক অবস্থানে থাকবে দলটির নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে। দলটির নেতারা বলছেন, তারা আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে এখনই পাল্টা কর্মসূচি দিতে চান না। পাল্টা কর্মসূচি থাকলে আওয়ামী লীগকে লাইমলাইটে আনা হবে। এতে জাতীয় নির্বাচনের পরিবেশ আরও ঘোলাটে হতে পারে। নির্বাচন বানচাল করতেই নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত লকডাউনের কর্মসূচি দিয়েছে। যদিও ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একাধিক ঘরোয়া ও খোলা মাঠে কর্মসূচি রয়েছে বিএনপির।

ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল সময়ের আলোকে বলেন, দল থেকে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে মাঠে তো অবশ্যই থাকব। নেতাকর্মীরা যেকোনো সহিংসতা রুখে দিতে সতর্ক অবস্থানে থাকবে। আমরা আওয়ামী লীগের তৎপরতা পর্যবেক্ষণ করছি। তাদের ধ্বংসাত্মক কার্যক্রম দেখামাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। তাদের কোনো নাশকতা করতে দেব না।
ছাত্রদলের সিনিয়র এক নেতা সময়ের আলোকে বলেন, কালকে আমাদের কর্মসূচি নেই, এটি বলা যাবে না। মাঠে থাকার নির্দেশনা আছে দল থেকে। নিষিদ্ধ ছাত্রলীগ যাতে কোনো অবস্থাতেই ক্যাম্পাসে অপতৎপরতা চালাতে না পারে সে জন্য ছাত্রদলের সব ইউনিটকে অঘোষিত নির্দেশনা দেওয়া আছে।

জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র এক নেতা সময়ের আলোকে বলেন, আমরা তো কর্মসূচির মধ্যে আছি। আজকে (বৃহস্পতিবার) আলাদা কর্মসূচি নেই। প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত থাকবে। নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে। যা নিষিদ্ধ আওয়ামী লীগ চোরাগোপ্তা হামলা করতে না পারে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুয়েকটি মিডিয়া নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? আমি সবার কথা বলছি না, কিন্তু যারা নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত দলের মানববিধ্বংসী, হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ কর্মসূচি প্রচার করছে তারা কি আইনের আওতায় আসতে পারে না?
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট আট দল জানিয়েছে, বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানান, দেশে ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে তাদের সংগঠন।

এ বিষয়ে বুধবার বিকালে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সময়ের আলোকে বলেন, অবশ্যই আমরা রাজপথে থাকব। আওয়ামী লীগকে মাঠে নামতে দেব না। যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বিতাড়িত করব। তবে কি কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবেন, তা বৃহস্পতিবার রাতে মিটিংয়ে ঠিক করার কথা জানান। নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের (এনসিপি) এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

আওয়ামী লীগের ‘লকডাউন’ মাঠে থাকবে বিএনপি, জামায়াত ও এনসিপি

আপডেট টাইম : ১০:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫