ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে গণমাধ্যম: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭০ বার

নিজের ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা তুলে নেয়া নিয়ে দেয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে— এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

আমি আমার বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।

আমার দেয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনও মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনও বক্তব্য দেইনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেয়া হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না।

তার এই বক্তব্য নিয়ে অনেক গণমাধ্যমের প্রতিবেদনের শিরোনাম ও ফটোকার্ডে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব। কোনও কোনও প্রতিবেদনে তার বক্তব্যের পুরো বর্ণনার বদলে আংশিক থাকার এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে গণমাধ্যম: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫