ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জামায়াতসহ ৮ ইসলামী দলের সমাবেশ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার

রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে জামায়াত ইসলামীসহ ৮ ইসলামী দলের সমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে দলগুলো।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির শীর্ষ নেতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখবেন।

দলগুলোর দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান, নির্বাচনের আগে গণভোট আয়োজন, অনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিত করা, জুলাই ঘটনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা এবং আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, গতকাল সোমবার (১০ নভেম্বর) সমাবেশ সফল করার লক্ষ্যে পৃথকভাবে বৈঠক করেছে সংশ্লিষ্ট দলগুলো। পরে বিকেলে ইসলামী আন্দোলনের পুরানা পল্টন কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।

সমাবেশকে ঘিরে পল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জামায়াতসহ ৮ ইসলামী দলের সমাবেশ আজ

আপডেট টাইম : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫