ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের আবু হানিফের মোটরসাইকেল শোডাউন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার

Oplus_16908288

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলের উচ্চতর সদস্য আবু হানিফের সমর্থনে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শোডাউনটি জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কার পক্ষে স্লোগান দেন এবং ব্যানার–ফেস্টুন বহন করেন।

আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়। এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায় এবং নিরাপত্তা পায়—এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের আবু হানিফের মোটরসাইকেল শোডাউন

আপডেট টাইম : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫