ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার

Oplus_16908288

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকায় গেলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন উপজেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় তিনি অষ্টগ্রামে পৌঁছাবেন। বিকেলে অনুষ্ঠিতব্য শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অষ্টগ্রামে রাত্রিযাপন শেষে পরদিন রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় তিনি মিঠামইন সদরে যাবেন এবং সেখানে সমসাময়িক বিষয় নিয়ে এক বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন।

মিঠামইনের অনুষ্ঠান শেষে দুপুর ১ টার দিকে তিনি ইটনা উপজেলার বিজয় কেতন এলাকায় পৌঁছাবেন। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করবেন। পরবর্তীতে তিনি ইটনা ডাকবাংলোয় যাবেন।
পরে ইটনা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালেক মিয়ার মেয়ের বিয়েতে অংশগ্রহণ করবেন।

দিনের শেষাংশে, বিকাল ৪টায় ইটনা সদরে বিএনপি’র স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সেখানে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করবেন।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মনোনয়ন পাওয়ার পর এই সফর ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা বয়ে আনবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান

আপডেট টাইম : ০৫:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫