ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৯৪ আসনে প্রার্থী ঘোষণা করলো গণসংহতি আন্দোলন, কোন আসনে লড়বেন সাকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা-৪ ও ঢাকা-১০ আসনের প্রার্থী করা হয়েছে। এদিকে, ২৩৭টি আসনে বিএনপি প্রার্থীদের ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ফাঁকা রেখেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জোনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এসময় সংশোধিত আপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যেকোন দলের প্রতীকে নির্বাচনের করার সুযোগ রাখার দাবি জানান তিনি।

এ ছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানানো হয়। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৯৪ আসনে প্রার্থী ঘোষণা করলো গণসংহতি আন্দোলন, কোন আসনে লড়বেন সাকি

আপডেট টাইম : ১০:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫