ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। এ কারণে বিভেদের পথে না গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলছি, আমাদের মূল বক্তব্য হচ্ছে জোটের শরীকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে, যেখানে থাকবে গণতন্ত্র ও ন্যায়বিচার।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন, এ দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে হবে। জাতি বিনির্মাণে তাদের বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকে আমাদের যুবদলের যাত্রা শুরু।’

তিনি বলেন, ‘আজকে ৪৭ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি; জাতীয় জীবনে, যুবকদের জন্য কর্মসংস্থানে, যুববিষয়ক মন্ত্রণালয়ের সূচনার মাধ্যমে এবং এই যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা বর্তমানে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ দেশে যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে। যুবকদের চিন্তা-চেতনা, মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদরা এ স্বপ্ন দেখেছিলেন।’

ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ  বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে এক থাকব। আর দ্বিতীয়ত, ফ্যাসিবাদকে আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে। সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন

আপডেট টাইম : ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫