ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ওবামার স্বাস্থ্য সেবার মূল বিষয়গুলো ট্রাম্পের পছন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬
  • ৩৯১ বার

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সার্বজনীন স্বাস্থ্যবীমা পুরোপুরি বাতিল করবেন না। বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখে এর কিছু অংশ সংশোধন করবেন।

শনিবার ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, দায়িত্বগ্রহণের পর ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বাতিল করাই হবে তার প্রথম কাজ।

ওয়ালস্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবীমার বৈষম্য দূর করা বিষয় ও মা-বাবার স্বাস্থ্য পরিকল্পনায় সন্তানদের অন্তর্ভুক্ত রাখার বিষয়গুলো তার পছন্দ।

তিনি বীমার এ দুটি নীতির ব্যাপারে বলেন, ‘আমি এগুলো খুবই পছন্দ করি।’

হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার বারাক ওবামার সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওই বৈঠক এবং ওবামার পরামর্শ নিয়ে ওয়ালস্ট্রিটের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। তিনি জানান, বৈঠকে স্বাস্থ্যবীমা পুরোপুরি বাতিল না করতে ওবামা পরামর্শ দিয়েছেন।

ট্রাম্প বলেন, ওবামার পরামর্শ তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। তিনি আরও বলেন, তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে চান। এমন দেশ চান, যেখানে সবাই একে অন্যকে ভালোবাসবে।

সিবিএসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবীমার যে বিষয়গুলো তিনি রেখে দিতে চাচ্ছেন সেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিলটি সংশোধন করা হবে। আমেরিকার জনগণ যাতে কম টাকায় উন্নত স্বাস্থ্য সেবা পায় তার জন্য বিলে পরিবর্তন আনা হবে।

ষাট মিনিটের একটি অনুষ্ঠানের জন্য সিবিএস তার এ সাক্ষাৎকার নেয়। এটি রোববার প্রচার করা হবে।

নির্বাচনি প্রচার চলানোর সময় ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের এ স্বাস্থ্য বীমাকে পুরোপুরি একটা বিপর্যয় বলে উল্লেখ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ওবামার স্বাস্থ্য সেবার মূল বিষয়গুলো ট্রাম্পের পছন্দ

আপডেট টাইম : ০৫:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬