ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নেতাদের পেছনে কেউ ছুটবেন না, নেতারাই তাদের প্রয়োজনে কর্মীদের কাছে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
  • ৩৯৪ বার

নেতাদের বাড়ি না গিয়ে ভোটারদের বাড়ি যান নেতাদের ‘খুশি করাকে’না বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাদের পেছনে কেউ ছুটবেন না, নেতারাই তাদের প্রয়োজনে কর্মীদের কাছে যাবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ভোটারদের কাছে যেতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে এ নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নেতাদের খুশি না করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায় করে দল গঠন করুন। অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘দলীয় সভানেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা মেধা ও প্রজ্ঞা দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তাই অন্যায়কারীকে কখনোই ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

পথসভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নেতাদের পেছনে কেউ ছুটবেন না, নেতারাই তাদের প্রয়োজনে কর্মীদের কাছে যাবে

আপডেট টাইম : ০৫:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬